রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ১ লক্ষ কোটি টাকার অধিক খরচ করা হবে পশ্চিমবঙ্গে।

1 Min Read

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের রেল মানচিত্রের বাইরে থাকা এলাকাগুলিতেও এবার পৌঁছে যাবে রেল যোগাযোগ ব্যবস্থা। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে নবান্নে সমন্বয় বৈঠকে রাজ্যে রেল ব্যবস্থা উন্নত করতে একাধিক পরিকল্পনা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান ১ লক্ষ কোটির অধিক টাকা খরচ করবে রেল। রেলমন্ত্রী বলেছেন সেই টাকা তৈরি রয়েছে। তৃণমূল সরকার থাকাকালীন রেলমন্ত্রী একাধিক প্রস্তাব দিয়েছিল। তবে রাজ্য সরকার জমি না দেওয়ায় সেই কাজ বাস্তবায়িত হয়নি। এবার ডবল ইঞ্জিনের সরকার সেই সমস্ত রেলের কাজ বাস্তবায়িত করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন এবার থেকে সাধারণ মানুষ ডবল ইঞ্জিনের স্বাদ পাবে।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×