বিডিওকে স্মারকলিপি প্রদান করে পদত্যাগ তৃণমূল পরিচালিত আপার বাগডোগরায় গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জীব সিনহার। গত ২৫ মে তৃণমূলের প্রধানকে সরাতে একযোগে অনাস্থা আনেন বিক্ষুব্ধ তৃণমূল পঞ্চায়েত এবং কংগ্রেস পঞ্চায়েত সদস্যরা। ২১ আসন বিশিষ্ট আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে ২০২২ সালে পঞ্চায়েত ভোটে ১১ টি আসন পায় তৃণমূল কংগ্রেস, ৭টি পায় কংগ্রেস, দুটি বিজেপি এবং একটি আদিবাসী বিকাশ পরিষদ। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধান হন তৃণমূলের সঞ্জীব সিনহা। এদিন বিডিওকে স্মারকলিপি প্রদান করে প্রধান জানান, অনাস্থার পর নিজের সম্মানহানি হয়েছিল এতেই পদত্যাগ করলাম। কোনো দুনীতিতে জড়িত নেই আমি। মানুষের দায়বদ্ধতা রেখে কাজ করেছিলাম, এবার অনাস্থা পেয়ে পদত্যাগ করলাম মত প্রধানের।



